প্রিন্ট এর তারিখঃ Jun 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 17, 2026 ইং
১৮১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক সহ আটক মিজান

১৮১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক সহ আটক মিজান
মোহাম্মদ রাসেল মিয়া,
উপজেলা প্রতিনিধি টাঙ্গাইল,
টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের গাড়াইল পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১৮১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩৩ হাজার ১৫০ টাকাসহ মো. মিজানুর রহমান (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় অন্যান্য বিভাগীয় কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অভিযানে মিজানুর রহমানের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১৮১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩৩ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়। আটক মিজানুর রহমান গাড়াইল পূর্বপাড়া গ্রামের মৃত হোসেন খানের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) তপু খান বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজ রোজ বুধবার ১৭-জুন ২০২৬।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪